10 Steps to Building an Optimized LinkedIn Profile

Author

Abdullah Al Mamun

Performance Marketer

লিঙ্কডিন হচ্ছে একটি প্রফেশনাল বিজনেস প্লাটফর্ম যেখানে কেউ তার নিজের নিশ এবং ইন্ডাস্ট্রির মানুষদের সাথে নেটওয়ার্ক করতে পারে। বর্তমানে অনেক সোস্যাল মিডিয়া প্লাটফর্ম থাকলেও প্রতিটি প্লাটফর্মের কিছু নিজস্ব বিশিষ্ট আছে। ফেসবুক কমিউনিকেশন, ইউটিউব ভিডিও শেয়ারিং প্লাটফর্ম, ইন্সটাগ্রাম ইমেজ শেয়ারিং প্লাটফর্ম, ঠিক এমনি লিঙ্কডিন হচ্ছে বিজনেস প্লাটফর্ম। প্রায় সকল প্রফেশনালদের আনাগোনা এই লিঙ্কডিন।

মূলত ০৩ টি কারনে লিঙ্কডিন ইউজ করা হয়

০১. জব খোজাঃ লিঙ্কডিন জব খোঁজার জন্য একটি দারুন প্লাটফর্ম। আপনার ইন্ডাস্ট্রির লোকাল, রিমোট, ফুল টাইম বা পার্টটাইম সকল জবে এখানে এপ্লাই করা যায়। এখন দেশের বিভিন্ন জবে ইন্টারভিও এর ক্ষেত্রে লিঙ্কডিন প্রোফাইল দেখা হয়।

০২. ক্যারিয়ারের গ্রোথ এর জন্যঃ লিঙ্কডিনে যেহেতু সব প্রফেশনাল মানুষের সাথে কানেক্ট হওয়া যায়, এক্ষেত্রে ক্যারিয়ারের সাথে রিলেটেড অনেক অপরচুনিটি, নেটওয়ার্ক বিল্ডের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে।

০৩. ক্লায়েন্ট পাওয়াঃ মার্কেটপ্লেসের বাইরে কাজ পাওয়া, ক্লায়েন্ট পাওয়ার জন্য লিঙ্কডিন খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম। এক্ষেত্রে আমরা আমাদের প্রোফাইলটিকে আমাদের স্কিল অনুযায়ী গুছিয়ে থাকি। পটেনশিয়াল ক্লায়েন্টদের সাথে কানেক্ট হয়ে বিভিন্ন এক্টিভিটির মাধ্যমে তাদের কাছে আউটরিচ করা হয়।

এই নিউজলেটার থেকে আউটপুট হচ্ছে,

০১। আমাদের প্রোফাইলকে সুন্দরভাবে অপ্টিমাইজ করা যেন ইন্ডাস্ট্রির মানুষ আমাদের স্কিল সম্পর্কে জানতে পারে এবং আমরা নেটওয়ার্কিং করতে পারি।

০২। আমরা সেসব কাজে এক্সপার্ট বা ক্লায়েন্টদের যেসব কাজ করতে পারি, সেগুলো খুব সুন্দরভাবে পোর্টেইট করা, যেনো আমরা কোনো ক্লায়েন্টকে আউটরিচ করলে বা কোনো অডিয়েন্স আমাদের প্রোফাইলে ঢুকলে আমাদের কাজ এবং সার্ভিস সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেতে পারে।

লিঙ্কডিন ইউজ করার শুরুতে আমাদের বুঝতে হবে আমরা এক্সাক্টলি কোন উদ্দ্যেশে লিঙ্কডিন ইউজ করছি তা ঠিক করে নেয়া। কেউ শুধু নেটওয়ার্কিং এর জন্য, আবার কেউ ক্লায়েন্ট হান্টিং এর জন্য লিঙ্কডিন ইউজ করে। আপনি কোন উদ্দ্যেশে লিঙ্কডিন ইউজ করছেন তা প্রথমে ঠিক করুন। আপনার উদ্যেশ্য অনুযায়ী টার্গেট অডিয়েন্স ঠিক করতে হবে। ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের বুঝতে হবে কারা আমাদের ক্লায়েন্ট হতে পারে, কাদের আমরা পরবর্তীতে সার্ভিস দিবো বা কারা আমাদের প্রোডাক্ট এর ক্রেতা হতে পারে তা বুঝতে হবে।

আমরা দুই ধরনের মানুষের সাথে কানেক্ট হতে পারি।

০১. যারা আমাদের লাইফে ভ্যালু এড করতে পারে

০২. যাদের লাইফে আমরা ভ্যালু এড করতে পারি

লিঙ্কডিনের ক্ষেত্রে প্রাথমিক চিন্তা থাকতে হবে, আমার স্কিল দিয়ে আমি কাদের লাইফে ভ্যালু এড করতে পারবো? বা যাদেরকে আমার কাজ বা কন্টেন্ট দেখাচ্ছি, এটা কতটা জরুরী? আবার এটাও দেখতে হবে যাদের কাছে আমাদের নিজেদের কাজ, স্কিল, কন্টেন্ট শেয়ার করছি তা কতটুকু অথেন্টিক? এভাবে চিন্তা করলেই আপনি টার্গেট অডিয়েন্স পেয়ে যাবেন।

এবার কাজে নেমে পড়ার পালা। এক কাপ চা এর সাথে একটি কলম নিয়ে টেবিলে বসে পড়ুন এবং একটু চিন্তা করে নিচের ঘরগুলো ফিলাপ করে ফেলুন।

Related Articles